Bhalobasar Alo by Caesar Bagchi, 978-9-35-040738-7, 9789350407387 অত্রির স্বপ্ন লেখক হওয়ার। সেই স্বপ্ন সার্থক করার জন্য ওর পাশে থাকে কেয়া। বাড়ির অমতে কেয়া বিয়ে করেছে অত্রিকে। নিজে চাকরি করে ও সংসার চালায়। অত্রিকে কোনও চাকরি করতে দেয় না। কিন্তু অত্রি কিছুতেই প্রতিষ্ঠিত লেখক হতে পারে না। এমন এক সময় অত্রির সঙ্গে অহনার পরিচয়। অহনা ক্রমশ চেনাতে থাকে সাফল্যের সিঁড়ি। ততদিনে কেয়া অন্তঃসত্ত্বা। আর অহনার সঙ্গে শরীরী সম্পর্কে জড়িয়ে পড়েছে অত্রি। একদিকে কেয়া আর অন্যদিকে অহনা। দু’জনের কারও টানই এড়াতে পারে না অত্রি। আর এভাবে কাহিনি গিয়ে দাঁড়ায় এমন এক পরিস্থিতিতে যেখানে এই সময়কার দাম্পত্য জীবন এবং নারী-পুরুষের ভালবাসা, সম্পর্কের টানাপোড়েনকে আবার নতুন করে চেনা যায়। প্রেম, পরকীয়ার প্রচলিত ধারণার বাইরে পা ফেলতে থাকে চরিত্রেরা। আর এই নিয়েই সিজার বাগচীর প্রেমের উপন্যাস।
বইয়ের বিবরণ
- শিরোনাম ভালবাসার আলো
- লেখক
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9789350407387
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।