Satyi Mithyer Majhkhane by Nillohit, 978-8-17-756616-1, 9788177566161 বাঙালির প্রিয় বাউন্ডুলে নীললোহিতের বয়স কখনও সাতাশ পেরোয়না। ‘সত্যি মিথ্যের মাঝখানে’ উপন্যাসে নীললোহিত বিব্রত হয়ে পড়ে দশ-এগারো বছরের একটি মেয়ের সুতীব্র প্রশ্নে—“নীলকাকা, …আমার মা কোথায়?” মেয়েটির নাম রূপসা। রূপসার মা বন্দনাদি একদিন তাকে ফেলে চলে গেছে। দিকশূন্যপুর, কিন্তু সবার কাছে সে নিরুদ্দিষ্ট বা মৃত। মেয়েটির আকুলতার কাছে হেরে গিয়ে নীলু তাকে নিয়ে যায় দিকশূন্যপুর। স্বপ্ন পৃথিবীতে মা ও মেয়ের অশ্রুসজল মিলন হয়। ‘বিশ্বাস করুন চাই না-ই করুন’ উপন্যাসে আছে অন্য মজা। নীললোহিত গুরুতর দুর্ঘটনায় আহত হয়ে বাহ্যজ্ঞান হারায়। এরপর তার অবচেতনে নির্মিত হতে থাকে একটি কাহিনি, যার প্রধান চরিত্র বলিউডের নায়িকা রানি মুখার্জি। নীলু, নীলুর বন্ধু রূপম, রানি ও তার সহচরী সহেলি—চারজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। কীভাবে তারা উদ্ধার পেল, তারই রোমহর্ষক অথচ রোমান্টিক বিবরণ এই উপন্যাসে।
বইয়ের বিবরণ
- শিরোনাম সত্যি মিথ্যের মাঝখানে
- লেখক নীললোহিত
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9788177566161
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।