Ek Ekta Din Anyarakam by Nillohit, 978-9-35-040202-3, 9789350402023 ঝরনাদি তিন পাতার একটা চিঠি দিয়েছেন। গভীর রাতে সেই চিঠির উত্তর লিখতে বসল নীলু। নীললোহিতের জীবনে কত কিছু হয়। এবার হাতের কলম হঠাৎ পড়ে গেল নীচে আর হারিয়ে গেল অন্ধকারে। পাওয়াই যাচ্ছে না। অগত্যা উঠে দাঁড়াতেই চোখ গেল জানলার বাইরে । নীলু দেখে ফেলল এক সাংঘাতিক দৃশ্য। দু’জন পুরুষ জোর-জবরদস্তি চালাচ্ছে একটি মহিলার ওপর। ভাগ্য ভাল, ঠিক সময়ে এসে পড়ল পুলিশের গাড়ি। নীললোহিতের ‘এক-একটা দিন অন্যরকম’ কাহিনিতে এরপর ভিড় করে বন্ধু পুলিশ অফিসার সরিৎ, সুন্দরী প্রথমা, খ্যাপাটে পিনাকেশদার মতো অদ্ভুত সব চরিত্র। খোলা মনে জীবন দেখতে জানে নীললোহিত। প্রতিবারই সে পেয়ে যায় বিচিত্রবর্ণী জীবনের আশ্চর্য নকশিকাঁথা।
বইয়ের বিবরণ
- শিরোনাম এক-একটা দিন অন্যরকম
- লেখক নীললোহিত
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9789350402023
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।