Dahan by Suchitra Bhattacharya, 978-8-17-215865-1, 9788172158651 ‘দহন’ শুধু বিশেষ এক বীরাঙ্গনার কাহিনী নয়, টালিগঞ্জ মেট্রো স্টেশনের চত্বরে চারজন যুবকের অশ্লীল থাবা থেকে এক গৃহবধূকে বাঁচাতে যে কিনা ঝাঁপিয়ে পড়েছিল দুষ্কৃতীদের উপর, থানা-পুলিশ কোর্ট কাছারি পর্যন্ত দৌড়ঝাঁপ করতেও যার দ্বিধা ছিল না, আবার, সাহসিকতার অভিনন্দনের রেশ ফুরোতে-না-ফুরোতেই যে কিনা সবিস্ময়ে আবিষ্কার করেছিল, কত ধরনের চাপ নিষ্ক্রিয় আর তুচ্ছ করে দিতে উদ্যত নারীর এই প্রতিবাদ, এমন-কী লাঞ্ছনাকেও। এ-উপন্যাস একইসঙ্গে এই সময়ে আর এই সমাজে নারীস্বাধীনতার প্রকৃত চেহারাটারও উন্মোচন, নপুংসক ও ঠুনকো মূল্যবোধের বিশ্লেষণ। সাম্প্রতিক একটি ঘটনা এ-কাহিনীর প্রেরণা। কিন্তু চরিত্রাবলি ও ঘটনাপরম্পরা কাল্পনিক। লেখিকার অসামান্য রচনাগুণে সেই কাল্পনিক আখ্যানও হয়ে উঠেছে চিরায়ত সত্যেরই এক অনন্য উদ্ঘাটন।
বইয়ের বিবরণ
- শিরোনাম দহন
- লেখক সুচিত্রা ভট্টাচার্য
- প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
- আইএসবিএন 9788172158651
- প্রকাশের সাল N/A
- মুদ্রণ 1
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা N/A
- দেশ ভারত
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।